শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এডিবির সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে: কৃষিমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] কৃষিখাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৫০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

[৩] বুধবার সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন জিন্টিং(Edimon Ginting) এর সাথে বৈঠক শেষে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

[৪]বৈঠকে কৃষিমন্ত্রী বাংলাদেশের কৃষি উৎপাদনের অভাবনীয় সাফল্য তুলে ধরেন। বলেন, বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের অনেক উদ্বৃত্ত ফসল রয়েছে। এগুলোকে আমরা আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে চাই, রপ্তানি করতে চাই। কিন্তু, রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ পিছিয়ে আছে। দেশের আম,আনারস, কলা, টমেটো, আলু ও শাকসবজি প্রভৃতি রপ্তানি এবং প্রক্রিয়াজাতকরণের সম্ভাবনা অনেক। এক্ষেত্রে এডিবির সহযোগিতা প্রয়োজন।

[৫]এছাড়া, পূর্বাচলের ২ একর জমিতে আধুনিক প্যাকিং হাউজ নির্মাণ ও আধুনিক টেস্টিং ল্যাব স্থাপনে এডিবির আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন মন্ত্রী। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিন্টিং কৃষিখাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশের উপকূলীয় এলাকা, পার্বত্য চট্টগ্রাম, হাওরাঞ্চলসহ প্রতিকূল পরিবেশে কৃষির উন্নয়ন, কৃষিপণ্যের রপ্তানি, সেচের পানির ইফিসিয়েন্সি বা সেচদক্ষতা বৃদ্ধি এবং গবেষণা খাতকে শক্তিশালী করতে এডিবি সহযোগিতা প্রদান করবে বলে এসময় জানান তিনি।

[৬] এডিবির ৫০ মিলিয়ন ডলারের অর্থায়নে ‘ফসল বাণিজ্যিকীকরণ ও উৎপাদনশীলতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প গ্রহণের কাজ চলছে। প্রকল্পের প্রস্তাবিত সময়কাল ২০২৩-২০২৮। এর আগে কৃষি মন্ত্রণালয়ের অধীনে এডিপির অর্থায়নে ‘শস্য বহুমুখীকরণ’ শিরোনামে ২০০১-২০০৯ ও ২০১০-২০১৭ মেয়াদে দুটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়