শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসূল (সা.) ছিলেন মানবজাতির আধ্যাত্মিক চিকিৎসক

আবদুল করিম : আল্লাহ রাব্বুল আলমীন সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্ব তথা মানবজাতির আধ্যাত্মিক চিকিৎসক হিসেবে। তার আগমনে গোটা দুনিয়া রহমত ও বরকতে ভরপুর হয়ে উঠেছে। রাসূল (সা.) বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে।

চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১ তম সীরাতুন্নবী (সা.) মাহফিল লোহাগাড়ার চুনতি শাহ্ মনজিল সীরত ময়দানে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে ৯ম দিবসের আলোচনায় বক্তারা এ কথা বলেন।

এদিন ছদরে মাহফিলে ছিলেন আল্লামা ফজলুল্লাহ রহ. ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাওলানা হুসামুদ্দীন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিছবাহ উদ্দীন আরাফাত ও মাওলানা কবির আহমেদ। না’তে রসূল (সা.) পরিবেশন করেন ক্রাউন সিমেন্ট চট্টগ্রাম এরিয়ার সিনিয়র অফিসার রিয়াজুর রহমান ও মুহাম্মদ নরুল আমিন।

আলোচনা অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ড. মাওলানা এনামুল হক ও আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শাহাদাত হোছাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়