শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ১২:৫৮ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ি স্পর্শ করলেই গুণতে হবে লাখ টাকা

অনলাইন ডেস্ক: সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ। তিনি একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। বিলাসবহুল জীবনযাপনের জন্য বিশ্বে তার সুখ্যাতি রয়েছে।

ব্যক্তিগত জীবনে সৌখিন আল-ওয়ালিদের গ্যারেজে রোলস রয়েস, ল্যাম্বরগিনি, ফেরারিসহ বিভিন্ন ব্র্যান্ডের ২০০টির বেশি গাড়ি রয়েছে। তবে তার সবচেয়ে আলোচিত গাড়িটি হলো— মার্সিডিজ। প্রচলিত আছে, গাড়িটি স্পর্শ করলেও গুণতে হয় লাখ টাকা। কিন্তু কী আছেন এই গাড়িতে?

জানা যায়, গাড়িটি পুরোটাই হীরাখচিত। এতে প্রায় তিন লাখ হীরার কেলাস রয়েছে। ১৩ জন বিশেষজ্ঞ দুই সপ্তাহ ধরে চেষ্টা করে গাড়িটি হীরা দিয়ে সাজিয়েছেন। মার্সিডিজ এসএল৬০০ মডেলের গাড়িটির বাজারমূল্য ৪৮ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ১৭ লাখ টাকা। মার্সিডিজের ৫০তম জন্মদিন উপলক্ষে ২০০৭ সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে গাড়িটি দেখানো হয়। পরে এটি কিনে নেন আল-ওয়ালিদ।

শুধু গাড়ি নয়, সৌদি আরবেই তিনটি প্রাসাদের মালিক আল-ওয়ালিদ। তবে রিয়াদের প্রাসাদেই বেশির ভাগ সময় কাটান তিনি। এই প্রাসাদে প্রায় ৩১৭টি ঘর রয়েছে। পাশাপাশি বিদেশে ভ্রমণ করার জন্য ওয়ালিদের একটি ব্যক্তিগত বিমানও রয়েছে। আর জলপথের জন্য আছে একটি ইয়ট। স্বাভাবিকভাবেই সবগুলোই অনেক দামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়