শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মা নদীতে জেলের জালে ১৬ কেজি ওজনের কাতল

সোহেল মিয়া: [২] মঙ্গলবার(২৬ অক্টোবর) সকালে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় জেলে ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে ১৭০০ টাকা কেজি দরে ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

[৩] জানা গেছে, জেলে হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে আসলে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকাই কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ি সম্রাট শাহজাহান শেখ। পরে সম্রাট শাহজাহান মুঠোফোন ঢাকার এক ব্যবসায়ির কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

[৪] জেলে ইসহাক হালদার বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী ইলিশ ধরা বন্ধ ছিল। মধ্য রাত থেকে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দল নিয়ে পদ্মায় ইলিশ ধরতে বের হয়েছিলাম। কিন্তু ইলিশ না পেয়ে ১৭ কেজি ওজনের একটি বড় কাতল পেয়েছি।

[৫] মাছ ব্যবসায়ি সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকাই কিনে নেই।পরে ঢাকার এক ব্যবসায়ির কাছে ১৭০০ টাকা কেজি প্রতি ২৭ হাজার ২০০টাকায় বিক্রি করি।

[৬] জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও জেলেদের জালে বড় বড় রুই, কাতলা, বাঘাইড়, চিতল, বোয়াল, পাঙ্গাশসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়