শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৪:৫৩ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে গৃহবধূর আত্মহত্যা

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে শিল্পী রাণী (৩৯) নামে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে উপজেলার বুড়ইল ইউনিয়নের পেং গ্রামের দাসপাড়ায়। সে পেং দাসপাড়ার সুকমল চন্দ্রের স্ত্রী।

[৩] জানা গেছে, মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে গৃহবধূ শিল্পী রাণী রান্নাবাড়ার কাজ শেষ করে সকাল আনুমানিক ১০ টারদিকে শয়ন ঘরের তীরের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গৃহবধূ শিল্পী রাণীর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

[৪] থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়