শিরোনাম
◈ ইরানের জনগণের অধিকার মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে, বন্ধ করতে হবে আগ্রাসন ও দাদাগিরি: প্রেসি‌ডেন্ট পে‌জেশ‌কিয়ান ◈ সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার ◈ ‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’ ◈ হাজার কোটি টাকার ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন ◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপূজায় হামলার পরিকল্পনা হয়েছে লন্ডনে: তথ্যমন্ত্রী

মঈন উদ্দীন: [২] ড. হাছান মাহমুদ বলেছেন,দীর্ঘ এক মাস ধওে এ পরিকল্পনা হয়েছ্।ে যারা এ কাজ করেছে তারা প্রকৃত মুসলমান নয়। বিএনপি সবকিছুতে ব্যর্থ হয়ে মূর্তির কাছে কোরআন রেখে সারাদেশে নাশকতা সৃষ্টি করা হয়েছে।

[৩] তিনি বলেন, যে রেখেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আসলে তো সে রাখেনি। সে শুধু ফরমায়েশ পালন করেছে। যার কথায় রেখেছে তাদেরও শিগগিরই শাস্তির আওতায় আনা হবে।

[৪] আজ মঙ্গলবার সকালে রাজশাহী সার্কিট হাউসে প্রেস বিফ্রিং এ মন্ত্রী বলেন, অর্থনৈতিক, সামাজিক, মানবসম্পদসহ সব ক্ষেত্রেই পাকিস্তানকে আমরা অনেক আগেই পেছনে ফেলে এগিয়ে গেছি। এসব ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি। সারাবিশ্বের অর্থনৈতিক খাত করোনা মহামারিতে ধস নেমেছে। শুধু ২০ দেশ এগিয়েছে। এরমধ্যে বাংলাদেশ অন্যতম। প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে সারাবিশ্বে তিনি প্রশংসিত হয়েছেন।

[৫] তথ্য ও সম্প্রাচার মন্ত্রী আরো বলেন, ২০০৮ সালে মাথাপিছু ৬০০ ডলার আয় ছিল। আজকের হিসেবে তা অন্তত চারগুণ বেড়েছে। এটা সবার পছন্দ হয় না। তাই নানা রকম ষড়যন্ত্রে তারা লিপ্ত। গুজব রটিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। পদ্মা সেতুতে নরবলি দেয়ার গুজব রটিয়ে বেশ কয়েকজন শিশুকে হত্যা করেছে। বিএনপি-জামাত চক্র এই গুজব রটায়। সৌদি আরব, ইরান, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিনসহ সারাবিশ্বে ভাস্কর্য আছে। অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে গুজব রটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে।

[৬] তথ্য মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ভ্যাকসিন নিয়েও গুজব রটায়। পরে মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই ভ্যাকসিন নেয়। কেউ কেউ গোপনেও নিয়েছে। প্রধানমন্ত্রী সংকটের মাঝেও ভ্যাকসিন নিশ্চিত করেছেন। অন্তত ২ কোটি মানুষ ২ ডোজ ভ্যাকসিন পেয়েছে। ঘনবসতি পূর্ণ এই দেশে করোনা নিয়ন্ত্রণ চারটি খানিক কথা নয়। প্রধানমন্ত্রীর চেষ্টা এবং আল্লাহর রহমতে নিয়ন্ত্রণ হয়েছে।

[৭] এছাড়াও রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালুর সিদ্ধান্ত হয়েছে ও তা আগামী নির্বাচনের আগেই চালু হবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ