শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের ওয়াসিম আকরামেরও প্রশ্ন, লিটন দাস কেন দলে

স্পোর্টস ডেস্ক : [২] দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন বাংলাদেশ ওপেনার লিটন দাস। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে সিরিজ জিতলেও লিটন ছিলেন অফফর্মে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও পাননি রান। বড় স্কোর গড়তে পারেননি প্রথম রাউন্ডের তিন ম্যাচেও। শ্রীলঙ্কার বিপক্ষে মূলপর্বের প্রথম ম্যাচেও মাত্র ১৬ রান করে আউট হন এ ওপেনার।

[৩] তবে লিটনের ব্যাটিং ব্যর্থতাকেও ছাপিয়ে গেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে তার দুটি ক্যাচ ফেলে দেয়ার প্রসঙ্গ। এ নিয়ে দেশি ক্রিকেটভক্তদের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। দাবি উঠেছে পরবর্তী ম্যাচে তাকে না রাখার।

[৪] লিটনের বিরুদ্ধে এই সমালোচনার পালে যেন হাওয়া দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ‘দ্য প্যাভিলিয়ন’ নামের এক অনুষ্ঠানে লিটনের সমালোচনা করেন ওয়াসিম। প্রশ্ন ছুড়ে দেন লিটন দাসকে দলে রাখা হচ্ছে কেন।
ওয়াসিম আকরাম বলেন, লিটন দাসকে তো মনে হচ্ছে প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে। বাছাইপর্বতে রান করতে পারলো না। ভাল ফিল্ডিং করছে না। আমি জানি না সে কোনো দলে আছে।

[৫] লিটনের সমালোচনা করলেও বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করেন ওয়াসিম আকরাম। বলেন, আমি মনে করি বাংলাদেশ খুব ভালো খেলেছে। শারজার লো স্কোরিং উইকেটেও তারা ১৭০ এর বেশি রান করেছে। এরপর শ্রীলংকার ৮০ রানের মধ্যে ৪ উইকেট ফেলে চাপেও ফেলে দিয়েছিল। তবে আসালাঙ্কা ও রাজপাকসে আক্রমণ করে গেছে। রক্ষণাত্মক মানসিকতা নিয়ে ম্যাচ খেললে জয় পেতো না তারা। - ক্রিকেট পাকিস্তান/ যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়