শিরোনাম
◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড় ◈ উত্তেজনার মধ্যেই হরমুজ অতিক্রম মার্কিন নৌবহরের, চীনকে ঘিরে নতুন আশঙ্কা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক মামলায় ফের জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি

মহসীন কবির: [২] মঙ্গলবার (২৬ অক্টোবর) শুনানি শেষে পরীমনিসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম।  ডিবিসি টিভি

[৩] জামিন পাওয়া পরীমনির অন্য দুই সহযোগী হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] আদালতের মূল বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় চার্জশিট আমলে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত বিচারক আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেন।

[৫]  ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

[৬] আজ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলাটি বদলি হওয়ায় তারা আত্মসমর্পণ করে পূর্বশর্তে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়