শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ১১:২৪ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফের আন্দোলনে বিমানের পাইলটরা

খালিদ আহমেদ: [২] বেতন কাটা নিয়ে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন তারা। আন্দোলনের প্রথম কর্মসূচিতে চুক্তির বাইরে কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আন্দোলনের কারণে সোমবার দুবাই, আবুধাবি ও মাসকটের ফ্লাইটে পাইলট না পাওয়ায় দেরি করে ছেড়েছে।

[৩] সোমবার বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান বলেন, মহামারিকালে বিমানে সবার বেতন কাটার সিদ্ধান্ত হয়েছিল; দেড় বছর বাদে অন্যদের আবার আগের মতো বেতন দেওয়ার সিদ্ধান্ত হলেও পাইলটদের ক্ষেত্রে তা হয়নি। এজন্য তিন মাস আগে পাইলটরা ধর্মঘটের হুমকি দিলেও বিমান কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনে যায়নি।
[৪] তিনি বলেন, এরমধ্যে বিমানের চেয়ারম্যান, এমডিসহ সবার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু দাবি পূরণ না হওয়ায় এ মাস থেকে ৭৫ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবে না।

[৫] এরআগেও পাইলটরা আন্দোলনে যান। করোনাভাইরাসের কারণে কর্তন করা সবার বেতন পুরো ফেরত দিলেও পাইলটদের ওভারসিজ অ্যালাইন্স বাদ দিয়ে বেতন ফেরত দেওয়া হয়। তখন পাইলটরা আন্দোলনে গিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়