শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ১১:১২ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ১১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বংশালে যুবক খুন

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর বংশালের সিক্কাটুলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (২২) বছর।

[৩] সোমবার রাত আনুমানিক সাড়ে নয় টায় দিকে সিক্কাটুলী বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন সুইপার কলোনির পাশে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

[৪] বংশাল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান মাতবর বলেন, স্থানীয়রা ওই যুবককে আহত অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখে পুলিশকে জানায়। রাত ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] তিনি বলেন নিহতের বুকের বাম পাশে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো সাদা প্রিন্টের ফুলহাতা শার্ট। তার লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা:খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়