শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ১০:০৩ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ১০:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সান্তাহারে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এএফএম মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২শত গ্রাম গাঁজা সহ মোজাম্মেল হক (৫০)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

[৩] গত রোববার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলাকায় মিশন স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া বেপারী পাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

[৪] এ বিষয়ে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে আসামির বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়