শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৯:৪৯ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৯:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার তুরাগ সিএনজি ফিলিং স্টেশন থেকে রবিবার রাতে র‌্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ হাছান মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।

[৩] এসময় তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করেন। পরে র‌্যাব-১ সদস্যরা সোমবার সকালে আটককৃত মাদক ব্যবসায়ীকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, জয়পুরহাট জেলার সদর উপজেলার পিছুলিয়া গ্রামের মুকুল হোসেনের ছেলে হাছান মিয়া(৩২)।

[৪] র‌্যাব-১ ও কালিয়াকৈর থানা পুলিশ জানান, র‌্যাব-১ এর একটি টহল দল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রয়ের জন্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় তুরাগ সিএনজি ফিলিং স্টেশন সামনে অবস্থান করছে। সেখানে র‌্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাছান মিয়াকে আটক করেন।

[৫] কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মনোয়ার হোসেন চৌদুরী জানান, র‌্যাব-১ একজন মাদক ব্যবসাীকে ৯০ বোতল ফেনসিডিল এবং ১টি মোবাইল ফোনসহ আটক করে মামলা দিয়ে দিয়েছেন। দুপুরে তাকে আদলতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ