শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুহিবুল্লাহ হত্যা : গ্রেপ্তার ৩ জনের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

আয়াছ রনি: [২] কক্সবাজার শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ কিলিং মিশনে অংশ নেওয়া তিনজনের পাঁচদিন করে রিমান্ড চায় পুলিশ। আদালতে ওই তিনজনের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা পুলিশের শীর্ষ এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, গত শনিবার (২৩ অক্টোবর) ভোরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্যসহ চারজনকে আটক করে। সেখান থেকে কিলিং স্কোয়াডের শীর্ষ পাঁচজনের একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

[৪] অপর তিনজন হলেন- কুতুপালং ক্যাম্প-১ এর ডি-৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ প্রকাশ মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ। আদালতে এদের সবার পাঁচদিন করে রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন।

[৫] গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় বন্দুকধারীরা গুলি করে তাকে হত‌্যা করে। এখন পর্যন্ত এ হত্যা মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে মোহাম্মদ ইলিয়াছ নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়