শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনা ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

রুবেল মজুমদার : [২] কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় মো. সালমান (৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাস স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত সালমান চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে। সে বসন্তপুর খাদিজা (রা.) আদর্শ মাদ্রাসায় লেখাপড়া করতো।

[৪] স্থানীয় বাসিন্দা জামাল জানান, যাত্রী উঠানোর জন্য মহাসড়কের উপরে দাঁড়িয়ে থাকা মারুতিকে ধাক্কা দেয় বালুবাহী একটি ট্রাক। এসময় নিহত সালমান তার আপন চাচা তোফাজ্জল এর সাথে রাস্তা পারাপারের সময় মারুতির ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়লে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সালমান নিহত হয়। আহত হয় চাচা তোফাজ্জল হোসেনও। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

[৫] হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মো. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মারুতি ও ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলছে।

 

  • সর্বশেষ