শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পীরগঞ্জের ঘটনায় রিমান্ডে আরও ১৩ আসামি

আফরোজা সরকার: [২] রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার মামলায় ‌আরও ১৩ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী খান এ আদেশ দেন। এরআগে আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

[৩] আদালতের সাধারণ নিবন্ধক শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন করে ১৩ জন আসামির তিন দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। এর আগে ৩৭ আসামিকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

[৪] এদিকে মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় নতুন করে ১৩ জনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই তেরজনকে ঘটনার পরদিন (১৮ অক্টোবর) বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, সে কারণে রিমান্ডে নেয়া হয়েছে।

[৫] এদিকে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে আবদুল্লাহ আল মামুন (২৩) ও ওমর ফারুক ওরফে টনেট (২৪) নামে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ অক্টোবর) রাতে ওই দুজনকে গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গ্রেফতার করা হয়।

[৬] গ্রেফতার দুজন ছাত্রশিবিরের কর্মী জানিয়ে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকরে বলেন, গ্রেফতার আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক ঘটনার রাতে পেট্রল নিয়ে মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে পীরগঞ্জে এসে হামলায় অংশ নেন। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

[৭] এদিকে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, বড় করিমপুর মাঝিপাড়া গ্রামে সংঘটিত সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিনটি মামলা এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় আরেকটি মামলা। সোমবার সকাল পর্যন্ত এসব মামলায় ৬৬ জন গ্রেফতার হয়েছেন।

এদের মধ্যে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া ও সহিংসতার ঘটনা উসকে দেওয়ার অন্যতম হোতা পরিতোষ সরকার, উজ্জ্বল হোসেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলামসহ অনেকেই রয়েছেন। তারা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেদের জড়িত থাকার দায় স্বেচ্ছায় স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এ ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা গরু-ছাগল, অলংকার, নগদ টাকাও নিয়ে গেছেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় পীরগঞ্জ থানায় দায়ের করা চারটি মামলায় ৬৬ জন গ্রেফতার হয়।

  • সর্বশেষ