শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমরাহ করতে প্রয়োজন হবে না কোয়ারেন্টাইনের, হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়

মামুন হোসেন: [২] করোনা মহামারীর কারণে ওমরাহ পালন করতে ওমরাহযাত্রীদের এতদিন ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হতো। তবে বর্তমানে মক্কা ও মদিনার করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় ১৪দিন কোয়ারেন্টাইন শিথিল করেছে সৌদির হজ¦ ও ওমরাহ মন্ত্রণালয়। আরব নিউজ

[৩] হজ¦ ও ওমরাহ মন্ত্রণালয় প্রধান পরিকল্পনা কর্মকর্তা ড.আমর আল-মাদ্দা বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা সহজ করার মাধ্যমে ওমরাহ ও নামাজের জন্য গ্রান্ড মসজিদের পরিচালনা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ওমরাহ পালনের জন্য তীর্থযাত্রীদের আবেদন ক্রমেই বাড়ছে। তাই এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

[৪] মক্কা ও মদিনার গ্রান্ড মসজিদকে প্রভাবিত করে এমন আশেপাশের রাজ্যগুলোতেও বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা রয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের। সম্পাদনা: রাকিবুল আবির

  • সর্বশেষ
  • জনপ্রিয়