শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়ার পর শ্রীলংকারও হার, জিম্বাবুয়ের আরেকটি স্মরণীয় জয় ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব যখন চাইবে তখনই মহামারী শেষ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিহান লিমা:[২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, ‘যখন সব দেশ স্বাস্থ্য উপলব্ধ স্বাস্থ্য সরঞ্জামগুলো কার্যকরভাবে ব্যবহার করা শুরু করবে তখনই করোনা মহামারী শেষ হবে। বিজনেস স্ট্যান্ডার্ড

[৩]রোববার বার্লিনে সংস্থার এক সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্ব যখন মহামারী শেষ করার সিদ্ধান্ত নেবে এটি তখনই শেষ হবে। এটি আমাদেরই হাতে। আমাদের কাছে জনস্বাস্থ্য এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সরঞ্জাম আছে। কিন্তু এসব সরঞ্জাম ভালোভাবে ব্যবহার করা হয় নি। এখনো সপ্তাহে ৫০ হাজার করে প্রাণহানি হচ্ছে, মহামারী শেষ হতে এখনো অনেক বাকি।’

[৪]এ সময় তিনি ইতোমধ্যে জনসংখ্যার ৪০ভাগকে টিকা দেয়া দেশগুলোকে সক্রিয়ভাবে কোভ্যাক্স এবং এভ্যাট এর সঙ্গে জড়িত থাকার আহ্বান জানান। এদিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস টিকার সুষ্ঠু বন্টনে জি-২০ দেশঘুলোকে ৮ বিলিয়ন মার্কিন ডলার তহবিল সাহায্য করার আহ্বান জানান।

[৫]তারা এই বছরের শেষ নাগাদ প্রত্যেকটি দেশের অন্তত ৪০ শতাংশ এবং ২০২২ সালের মাঝামাঝি সময় নাগাদ ৭০ শতাংশকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়