শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৮:৪৪ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ২০হাজার ইয়াবাসহ আটক-১: জিপগাড়ী জব্দ

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের মোচনী বাজার এলাকা থেকে ২০হাজার ইয়াবাসহ মো. হেলাল (২৩) নামে এক যুবককে আটক করেছেন র‍্যাব।

[৩] রোববার দুপুরে হ্নীলা ইউপি মোচনী বাজার এলাকা থেকে ইয়াবা ও গাড়ীসহ তাকে আটক করা হয়। আটক সেই চকরিয়া থানার হাসির দীঘি এলাকার মো. দেলোয়ারের ছেলে।

[৫] রোববার রাতে কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) অতিঃ পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউপি মোচনী বাজারস্থ রবি মোবাইল টাওয়ারের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে একটি জিপগাড়ীসহ কৌশলে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের হেফাজতে থাকা জব্দকৃত গাড়ীটা তল্লাশি করে গাড়ীর টুলবক্সের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

[৬] তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাড়ী ও ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়