শিরোনাম
◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ১১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসস্ট্যান্ডে ঘুমানো সেই ছেলেটাই আজ বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা (ভিডিও)

বিনোদন ডেস্ক: শাহরুখ খানকে সবাই একজন বড় অভিনেতা হিসেবেই চেনেন। কিন্তু এই শাহরুখ অল্প অল্প করে ক্ষুদ্র ও নগন্য একজন মানুষ থেকে আজকের কিং খান হয়ে উঠেছেন?

শাহরুখ খান শৈশবে বাবা-মায়ের সাথে দিল্লির একটি ভাড়া বাসায় বসবাস করতেন। স্কুলে শাহরুখ পড়াশোনায় যেমন দুর্দান্ত ছিলেন, তেমনি উজ্জ্বল ছিলেন হকি ও ফুটবলে। এই দুই খেলায় শাহরুখ ছিলেন অনবদ্য। হয়তো সেই ছাপটাই পাওয়া গেছে 'চাক দে ইন্ডিয়ায়।' নিউজ হান্ট

কলেজ জীবনেই শাহরুখের মাথায় অভিনয়ের ভুত চাপে। এমন জোরালো ভাবেই চাপে যে মাস্টার্সের মাঝপথেই তিনি ডিগ্রি ছেড়ে থিয়েটারে নামেন। কিন্তু যার ভাগ্যের লিখন খারাপ তার সবদিক থেকেই যেন 'খারাবি' আসতে থাকে। সেই সময় তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার কিছুদিন পরে মা-ও পৃথিবী ছেড়ে বিদায় নেন। অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়।

শাহরুখ খান দারুণ অর্থ সংকটে পড়েন। যার ফলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের কাজ করেন। যেখানে তিনি পেতেন মাত্র ৫০ রুপি।

শাহরুখ বলেন, ' সিনেমায় অভিনয় করার লক্ষ্য নিয়ে যখন আমি মুম্বাইয়ে আসি তখন আমার থাকার জায়গা নেই, খাবার নেই কোনো টাকাপয়সা নেই।' এসময় তিনি টিভি সিরিয়ালের ছোট ছোট চরিত্রে কাজ করা শুরু করেন। শাহরুখের নিকট তখন এটাই অনেক।

শাহরুখ 'কাভি হা, কাভি না' নামের একটি সিনেমায় প্রথমবারের মতো কাজ করেন এবং সেখান থেকে ২৫ হাজার রুপি পান। নিজের ছবি মুক্তির দিন নিজেই ছবির টিকেট ক্রয় করেন। সে সময়ও তিনি মুম্বাইয়ের বাসস্ট্যান্ড ও সমুদ্র সৈকতের ধারে ঘুমাতেন।

কিন্তু ১৯৯৩ সালটা শাহরুখের শুধু ক্যারিয়ারই ঘুরিয়ে দেয় না, বলতে গেলে পুরো লাইফটাই পালটে দেয়। ৫ বছরের সংগ্রামী জীবনের পর মুক্তি পায় ছবি 'দিওয়ানা।'

এই ছবিতে দিব্যা ভারতীর বিপরীতে ঋষি কাপুরের সাথে প্যারালাল চরিত্রে অভিনয় করেন শাহরুখ। ছবি শুধু শাহরুখের কারণেই 'সুপার ডুপার বামপার' হিট হয়ে যায়। এই ছবির প্রতিটি গান শুধু ভারত নয় গোটা উপমহাদেশ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে যায়। ১৯৯৩ সালের পরেও দীর্ঘ সময় জুড়ে ছিল 'দিওয়ানা' উন্মাদনা।

এই ছবির মাধ্যমেই তিনি সেরা অভিষেকের পুরস্কার জিতে নেন। শাহরুখ বলেন, আমি যতটা না সৃজনশীল অভিনয়ের জন্য ছবিতে সাইন করেছি তারচেয়ে বেশি প্রয়োজন ছিল আমার অভাব ঘোচানো। এরপরের ঘটনা সবারই জানা। আজ শাহরুখ খান শুধু বলিউডের কিং খানই নন, তিনি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনী অভিনেতা।

  • সর্বশেষ