শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘যতন সাহা’ হত্যাকান্ড নিয়ে অপপ্রচারকারী গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মোড় এলাকা হতে রাজধানী পল্লবীর ‘শাহীন উদ্দীন’ হত্যাকান্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর “যতন সাহা” হত্যাকান্ড বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে অপপ্রচারের অভিযোগে ০১ জনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। রোববার (২৪ অক্টোবর) র‌্যাব-৭ জানায়, গত ১৬ই মে ২০২১ তারিখে রাজধানী পল্লবীর “শাহীন উদ্দীন” হত্যাকান্ডের নৃশংস ভিডিও

[৩] সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকান্ড বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টার অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরধারীর এক পর্যায়ে গত ২৩ অক্টোবর শনিবার রাতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রিমন শীল (২০) নামে একজনকে গ্রেপ্তার করে।

[৪] তার পিতার নাম বিজয় শীল। বর্তমানে কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার ইয়াকুব নগর এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকান্ড নিয়ে অপপ্রচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ব্যক্তি সর্বপ্রথম এই ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন বলে জানায় র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়