শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএফইউজে নির্বাচনে চট্টগ্রাম থেকে শহীদ উল আলম, মহসীন কাজী, আজহার ও প্রণব বিজয়ী

রাজু চৌধুরী : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে চট্টগ্রাম থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ চলে। এরপর গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। বিএফইউজে এর নির্বাচনে চট্টগ্রাম থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন শহীদ উল আলম।

তাছাড়া যুগ্ম মহাসচিব পদে মহসীন কাজী, নির্বাহী সদস্য পদে আজহার মাহমুদ ও প্রণব বড়ুয়া অর্ণব নির্বাচিত হয়েছেন। গণনা শেষে রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন। এতে সহসভাপতি পদে ১৯৩ ভোটে বিজয়ী হয়েছেন শহীদ উল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিমুদ্দিন শ্যামল পেয়েছেন ১০৭ ভোট। এছাড়াও সরোয়ার আজম মানিক পেয়েছেন ১০ ভোট।

যুগ্ম মহাসচিব পদে মহসীন কাজী ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল্লাহ শাহরিয়ার ১২৩ ভোট ও আহসান সুমন পেয়েছেন ৫ ভোট।

নির্বাহী সদস্য দুইটি পদে ১৭৩ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন আজহার মাহমুদ ও ১৫২ ভোটে বিজয়ী হয়েছেন প্রণব বড়ুয়া অর্নব। এছাড়া মিজানুর রহমান ইউসুফ ৫৯ ও রুবেল খান পেয়েছেন ১৩১ ভোট।

চট্টগ্রাম কেন্দ্রে সভাপতি পদে আবদুল জলিল ভূঁইয়া পেয়েছেন ৬১, আবু জাফর সূর্য ৫৮ ও ওমর ফারুক ১৯২ ভোট পেয়েছেন।
মহাসচিব পদে আবদুল মজিদ ২৪, দীপ আজাদ ২৩৮ ও লায়েকুজ্জামান ৪৪ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল ১৫৬, আবু সাইদ ২২ ও নজরুল কবির ১২৮ ভোট পেয়েছেন।

  • সর্বশেষ