শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ লিগে নরিচ সিটির পোষ্টে চেলসির ৭ গোল

স্পোর্টস ডেস্ক : [২] ইনজুরির কারণে তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু এবং তার সঙ্গে টিমো ভেরনার মাঠে নামেননি। তাদের শূন্যতা বুঝতেই দিলেন না দলের বাকিরা। ম্যাচের শুরু থেকে যে গোল উদযাপন শুরু করল চেলসি, তা গিয়ে শেষ হলো একেবারে শেষ সময়ে। ম্যাসন মাউন্টের হ্যাটট্রিকে নরিচ সিটিকে গুঁড়িয়ে দিল কোচ টমাস টুখেলের শিষ্যরা।

[৩] স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার (২৪ অক্টোবর) প্রিমিয়ার লিগের ম্যাচটি নরিচ সিটির বিরুদ্ধে ৭-০ গোলে জিতেছে চেলসি। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া সফরকারীরা কোনো প্রতিরোধই গড়তে পারেনি। প্রায় ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২৩টি শট নেয় চেলসি, যার ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে মাত্র তিনটি শট নেওয়া নরিচের একটি ছিল লক্ষ্যে।

[৪] গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে মালমোর বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পান লুকাকু ও ভেরনার। তাদের অনুপস্থিতিতে কাই হাভার্টজকে ‘ফলস নাইন’ আর তার দু’পাশে মাউন্ট ক্যালাম হাডসন-ওডোইকে খেলান কোচ টুখেল। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়