শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর আসরে আসতেই উড়ন্ত চুমু দিয়ে ভাইরাল নববধূ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: পছন্দের মানুষের সঙ্গে চার হাত এক করার দিন আজ। সব বর-কনের জন্যই এটি একটি বিশেষ দিন। অনেকেই এই জীবনের অন্যতম বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকে। তাই বলে বরকে সবার সামনে উড়ন্ত চুমু? কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও তেমনটাই দেখা গেছে একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ডেইলি বাংলাদেশ

ভিডিওটিতে দেখা যায়, নববধূ তার বরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যখন বর শেষ পর্যন্ত বরযাত্রী নিয়ে আসে, তখন নববধূ তাকে উড়ন্ত চুম্বন উপহার দেয়।

এই ভিডিওতে, কনে একটি সুন্দর লাল লেহেঙ্গা পরেছিলেন। বর ঘোড়ার পিঠে চেপে শোভাযাত্রা নিয়ে আসার সঙ্গে সঙ্গে দৌড়ে বারান্দায় চলে যান। নববধূ যখন বারান্দা থেকে দেখছিলেন তখন তার চোখে মুখে আনন্দ এবং উচ্ছ্বাস স্পষ্ট। অনেকক্ষণ থেকে বারান্দার জানলা দিয়ে দেখছিলেন বরের আসা এবং তাকে উড়ন্ত চুম্বন পাঠালেন সেখান থেকেই। তারসঙ্গে ছিল মন ভরে শুভকামনা।

ইনস্টাগ্রামে উইটি ওয়েডিং নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশন ছিল, 'নববধূ তার বরের কাছে ছুটে আসে, তার বরকে দেখার জন্য আর অপেক্ষা সয় না।' বরের প্রবেশ দেখে কনের অবিশ্বাস্যভাবে সুন্দর প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কেড়েছে এরই মধ্যে। কেউ কেউ কমেন্ট করেছিলেন, তারা একে অপরকে পেয়ে সত্যিই ভাগ্যবান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়