শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০২:৩৩ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশসহ ছয় দেশের ওপর সিঙ্গাপুর ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিউজ ডেস্ক: করোনার কারণে বন্ধ থাকা বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশের নাগরিকদের জন্য পুনরায় সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। গতকাল শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আগামী ২৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করবে সিঙ্গাপুর। এতে আরও বলা হয়েছে, এসব দেশের করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনার পর তাদের নাগরিকদের জন্য সিঙ্গাপুর ভ্রমণের বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এসব দেশের পর্যটকরা সিঙ্গাপুরে প্রবেশ অথবা ট্রানজিট নিতে পারবেন। তবে এ জন্য সিঙ্গাপুরে যাওয়ার আগের ১৪ দিনের ভ্রমণের ইতিহাস সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এই ভ্রমণকারীরা সিঙ্গাপুরের চতুর্থ শ্রেণির সীমান্ত বিধিনিষেধের আওতায় পড়বেন। যার মধ্যে রয়েছে দেশটিতে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় ১০ দিনের স্টে হোম থাকার নির্দেশ।

সম্প্রতি সিঙ্গাপুরে দিনে ৩ হাজারের বেশি করোনা সংক্রমণ ঘটতে দেখা গেছে। শুক্রবার সেখানে ৩ হাজার ৬৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

-ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়