শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ১১:১০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী নির্বাচনে ৩শ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি: মুজিবুল হক চুন্নু

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি আরো বলেছেন, আমরা গণমানুষের অধিকার আদায় ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা পৌঁছে দিতে গ্রামাঞ্চলে গণ সংযোগ করবো। তিনি বলেন, এলজিইডি প্রতিষ্ঠা করে এরশাদ সরকার গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ণে কাজ করেছেন। শনিবার ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনের উপজেলা দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় আরো বলেন, দেশের সুশাসন নিশ্চিতসহ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে বেকারত্ব দূর করতে রূপরেখা ঘোষণা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

[৩] কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, বাংলাদেশের একজন মুসলমানের শরীরে একবিন্দু রক্ত থাকতে কেউ রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করতে পারবে না। কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, যারা উপজেলা পরিষদ বিলুপ্ত করেছিলেন তারাই উপজেলা পরিষদের নির্বাচন করতে মরিয়া এখন।

[৪] তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকেই চায়, আগামী দিনে জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে। উপজেলা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সঞ্চলনা করেন যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, চেয়ারম্যানের উপদেষ্টা মিসেস শেরীফা কাদের। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ