শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে: মির্জা আব্বাস

শিমুল মাহমুদ: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি করেছে তারা। যখন দ্রব্যমূল্যের দাম বেড়েছে তখন তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দিয়েছে। এখন কেউ দ্রব্যমূল্য নিয়ে কথা বলে না।

[৩] তিনি বলেন, আজকে এই সরকার এত সমস্যায় দেশটাকে ঠেলে দিয়েছে যা বলে শেষ করা যাবে না। এর একটিই সমাধান, এই সরকারকে তাড়াতে হবে। এই সরকারকে তাড়াতে না পারলে এদেশের মানুষের সুখ-শান্তি আসবে না। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। তা না হলে দেশকে বাঁচানো যাবে না।

[৪] মির্জা আব্বাস বলেন, দেশের মানুষ বোকা না। দেশের মানুষ ভুলে যায়নি আজকের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বলেছিলেন, ১০ টাকা কেজি চাল খাওয়াবো। ১০ টাকাতো দূরের কথা কেউ ৪০ টাকা কেজি চাল খেয়েছে আমার জানা নাই। ঘরে ঘরে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন কিন্তু কোন ঘরে চাকরি দিয়েছে আমার জানা নাই। তবে হ্যাঁ আমাদের ঠেঙ্গানোর জন্য অনেক পুলিশ নিয়োগ দিয়েছে।

[৫] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়