শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগীদের জিম্মি করে টাকা আদায় করছে বেসরকারি হাসপাতাল

এফ এ নয়ন: [২] সরকারী হাসপাতাল সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল। মানুষ অসুস্থ হয়ে পড়লে অথবা কোন দুর্ঘটনা ঘটলে দ্রুত পাশ্ববর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই সুযোগ টি কাজে লাগিয়েছে কিছু কথিত বেসরকারি হাসপাতাল ও দালাল চক্র।

[৩] জানা গেছে, টংগী ও গাজীপুর থেকে প্রতিদিন শতশত রোগী এই দালালদের মাধ্যমে এই সকল হাসপাতালে ভর্তি হয়। আর তাতেই ঘটে বিপত্তি।

[৪] কালিগঞ্জ থেকে আসা একজন রোগি (মায়া বেগম) ভাই বলেন আমার রোগী স্বামী স্ত্রী ঝগড়া করে ইঁদুরের ঔষধ সেবন করে। আমরা সাথে সাথে কালিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে তাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর রোগিকে ঢাকা মেডিকেল রেফার করা হয়। কিন্তু দালাল চক্রের মুল হোতা মনির আমাদের ভয় দেখিয়ে শিনশিন জাপান হাসপাতাল নিয়ে যায়। এবং একদিনেই ৮০ হাজার টাকা বিল করে।

[৫] টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল একি নিয়মে চলছে। হাসপাতালে দালালের মুল হোতা শাহিন এর কাছে জিম্মি ইমার্জেন্সি ওয়ার্ড এর ডাক্তার ও নার্স। এখানে ও রোগীদের ঢাকা মেডিকেল রেফার করলে তারা ভয় দেখিয়ে উত্তরায় কিছু প্রাইভেট হাসপাতালে রোগি ভাগিয়ে নিয়ে যায়।

[৬] এছাড়া টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে পরিবার পরিকল্পনা কর্মকর্তারাও একি কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। যেখানে সরকারিভাবে গরীব ও অসহায় মানুষের ভেলিভারি করা হয় সেখানে পরিবার পরিকল্পনা কর্মকর্তারা পাশ্ববর্তী প্রাইভেট হাসপাতালে উচ্চ কমিশনে রোগি পাঠাচ্ছে। আর তাতে ঘটে বিপত্তি।

[৭] কিছু দিন আগে একজন গর্ভবতী মায়ের প্রস্রাব ব্যাথা উঠলে তার পরিবার তাকে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে পরিবার পরিকল্পনা কর্মকর্তারা তাকে পাশ্ববর্তী নিউলাইফ হাসপাতাল পাঠিয়ে দেন। এরপর রোগির চিকিৎসা বাবদ নেয়া হয় মোটা অংকের টাকা। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের ভুল চিকিৎসায় বাচ্চা টি মারা যায়।

[৮] এবিষয়ে শিনশিন জাপান হাসপাতালের মহাব্যাবস্থাপক মো. শরিফ হোসেন বলেন , আমাদের হাসপাতাল টি জাপান সরকার কর্তৃক পরিচালিত ও সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। তাই আমরা কারো থেকে বেশি টাকা গ্রহন করি না। অথচ বাস্তবতা দেখাচ্ছে ভিন্ন চিত্র।

[৯] এবিষয়ে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন আমাদের কাছে রোগী আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। এরপর রোগিদের অবস্থা বেগতিক হলে আমরা ঢাকা মেডিক্যালে রেফার করি। কিন্তু কিছু অসাধু দালালচক্র রোগীর পরিবার কে ভয়ভীতি দেখিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এটা সমাধান করার জন্য আমরা স্থানীয় প্রসাশন এর হস্তক্ষেপ কামনা করছি।

  • সর্বশেষ