শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাইগার নেতৃত্বে আসছে পরিবর্তন, সাফ জানালেন পাপন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: [২] লাল-সবুজ জার্সিধারীদের অধিনায়কত্বে পরিবর্তন নিয়ে কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরে। ২২ অক্টোবর এমন খবরই দিয়েছেন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

[৩] বিসিবি প্রধান বলেন, আমাদের ক্যাপ্টেন ছিল সাকিব। কিন্তু সে নিষেধাজ্ঞায় পড়ে যাওয়ায় আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলাম। আমরা মমিনুলকে দিলাম টেস্টের দায়িত্ব। তামিমকে নিয়ে আসলাম ওডিআইতে। এছাড়া মাহমুদউল্লাহকে দেওয়া হলো টি-টোয়েন্টির দায়িত্ব।

[৪] পাপন আরও যোগ করেন, এখন পর্যন্ত যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে, একদিনের ম্যাচে তামিম ঠিক আছে, কোনো সমস্যা দেখছি না। এছাড়া টি- টোয়েন্টিতে মাহমুদউল্লাহর নেতৃত্বে বলতে গেলে আমরা সর্বোচ্চ সাফল্যই পেয়েছি। তো সেও ঠিক আছে। তবে মূল সমস্যা আমাদের টেস্টে।

[৫] যদিও কোন ফরম্যাটে পরিবর্তন আসছে সেটা স্পষ্ট করে বলেননি তিনি। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়