শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০১:৪৬ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান ছিনতাই নিয়ে নির্মিত ‘ময়ূরপঙ্খী’ ছবিতে ববি

ইমরুল শাহেদ: মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ ছবির পরিচালক রাশিদ পলাশ ‘প্রীতিলতা’ ছবির পাশাপাশি ‘ময়ূরপঙ্খী’ নামে আরো একটি ছবি নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ববি। ছবিটি প্রযোজনা করছে পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’। উল্লেখ করার বিষয় হলো, দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। এ ঘটনায় জড়িত ছিলেন চিত্রনায়িকা শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ।

আর, এমন কাণ্ডের নেপথ্য কারণও অজানা নয়। এ ঘটনার অনুপ্রেরণা নিয়ে ‘ময়ূরপঙ্খী’ নামটি দেওয়া হয়েছে। এ ছবিটি যদি নির্মিত হয় তাহলে বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে স্মরণকালে এটাই হবে প্রথম ছবি। সম্প্রতি মুম্বাইতেও বিমান ছিনতাই নিয়ে একটি ছবি নির্মিত হয়েছে। তাতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এদেশের ছবিটি হবে নারীপ্রধান। এ ধরনের ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার মধ্যে একটা সাহসিকতার বিষয় রয়েছে। রাশিদ পলাশ যদি এই প্রচেষ্টায় সফল হন তাহলে ঢাকার চলচ্চিত্রে আরেকটি ধারা যুক্ত হবে। এর আগে ঢাকার চলচ্চিত্রে পরী-দৈত্য-দানবকেই নিরুপদ্রবভাবে উড়ে বেড়াতে দেখা গেছে। এখন ঘটবে উড়োজাহাজের বিচরণ, যা পড়েছিল ছিনতাইয়ের কবলে।

গত সপ্তাহে ছবিটির জন্য চুক্তি সেরেছেন নির্মাতা। ইতোমধ্যে ববির সঙ্গেও মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে তার। আগামী সপ্তাহে ববি আনুষ্ঠানিকভাবে নতুন এ ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে। যদিও এ প্রসঙ্গে এখনই মুখ খুলতে চান না নির্মাতা-নায়িকা। এছাড়া কোন বিমান ছিনতাইয়ের গল্পে নির্মিত হচ্ছে ছবিটি, সে ব্যাপারটিও খোলাসা করতে চান না পরিচালক রাশিদ পলাশও। গেল ৮ অক্টোবর তার মুক্তি পেয়েছে প্রথম সিনেমা ‘পদ্মাপুরাণ’। আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে তিনি পরিচালনা করছেন ‘প্রীতিলতা’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়