শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:২৪ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ফুটেজ দেখে মন্দিরে হামলাকারী মাসুম গ্রেপ্তার

অহিদ মুুকুল: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র দেখে মো. মাসুম (২৫) নামের এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (২২ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুম বেগমগঞ্জ উপজেলার ১৪ নং হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের মিজি বাড়ির আব্দুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ ও ভিডিও স্থিরচিত্রের মাধ্যমে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে চৌমুহনী পৌরসভার শ্রী রাধাকষ্ণ মন্দির, ইসকন মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র মন্দির, শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হামলার কথা স্বীকার করেছে।

মো. শামীম হোসেন আরও বলেন, তাকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। বেগমগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও অপশক্তিকে রোধ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে র‌্যাবের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়