শিরোনাম
◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের বিজনেস এক্সপোতে বাংলাদেশি পাটজাত ও হস্তশিল্প পণ্য

এসএম আল-আমিন, চীন থেকে: চীনে ইকোনমিক অ্যান্ড ট্রেড কো-অপারেশন এক্সপো (ই.এ.ই.এফ) এবং চায়না (শানশি) আমদানি ও রপ্তানি পণ্য মেলা - ২০২১ অনলাইন এবং অফলাইনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

"সহযোগিতার জন্য নতুন সুযোগগুলি উপলব্ধি করুন এবং উন্নয়নের একটি নতুন যাত্রা শুরু করুন" এ প্রতিপাদ্য নিয়ে গত ১৮ থেকে ২১শে অক্টোবর আমদানি ও রপ্তানি পণ্য মেলাটি চীনের শানশি প্রদেশের রাজধানী শি'আন শহরে অবস্থিত শি'আন ইন্টারন্যাশনাল কনভেনশন এন্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

মেলাতে চীনে বাংলাদেশি ব্যক্তি মালিকানধীন কোম্পানী ইউ ইঔ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট কোম্পানী লিমিটেড বাংলাদেশি পাটজাত এবং হস্তশিল্পজাত পণ্য প্রর্দশন করে। বাংলাদেশি কোম্পানীর স্টলে প্রদর্শিত হয়েছে পাটজাত হস্তশিল্পের আকর্ষণীয় পণ্যসামগ্রী, পাটের তৈরী ব্যাগ, ঝুড়ি, উপহার সামগ্রী, মেয়েদের অলংকার সহ অন্য পণ্যসামগ্রী। মেলাতে বাংলাদেশি পণ্যের প্রতি চীনা নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিকদের আগ্রহ দেখা যায়। তাছাড়া বাংলাদেশি স্টলে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।

মেলাতে অংশগ্রহণের ফলে চীনে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির পাশাপাশি চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য আরো বাড়বে বলে প্রত্যাশা মেলাতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি এবং ব্যবসায়ীদের।

এই এক্সপো চীনের পশ্চিম অঞ্চলে প্রথম বৃহৎ আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রদর্শনী। ইউরেশিয়ান ইকোনমিক ফোরামের সাংগঠনিক কমিটির সহয়তায়, শানশি প্রাদেশিক বাণিজ্য বিভাগের সমন্বয়ে মেলাটি শি’য়ান পৌর জনগণের সরকার আয়োজন করে।

বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রীস, চেক প্রজাতন্ত্র, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনাম, ব্রিটেন, বেলজিয়াম, রাশিয়া, নেপাল, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, আর্মেনিয়া, আফগানিস্তান এবং অন্যান্য দেশের স্থানীয় কোম্পানিগুলি স্ব-স্ব দেশের পণ্য নিয়ে আমদানী ও রপ্তানী মেলাতে অংশগ্রহণ করে।

  • সর্বশেষ