শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংস্কারকৃত সংসদ মেডিকেল সেন্টার ও এলডি হলের উদ্বোধন করলেন স্পিকার

মনিরুল ইসলাম : [২] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ ভবনস্থ মেডিকেল সেন্টার সংস্কারের ফলে উন্নত পরিবেশে চিকিৎসকরা আধুনিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

[৩] তিনি বলেন, একইসাথে চিকিৎসকরা নির্বিঘ্নে কোভিড স্যাম্পল সংগ্রহ ও কোভিড ভ্যাক্সিন প্রদান কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন ।

[৪] শুত্রুবার তিনি জাতীয় সংসদ ভবনে সংস্কারকৃত সংসদ মেডিকেল সেন্টার ও এলডি হলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

[৫] তিনি এরআগে জাতীয় সংসদ ভবনে সংস্কারকৃত মেডিকেল সেন্টার এবং এলডি হল উদ্বোধনপূর্বক পরিদর্শন করেন।

[৬] অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী , হুইপ ইকবালুর রহিম , হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন , হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

[৭] এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রচনায় ‘শেখ মুজিব আমার পিতা’ দেশের প্রথম দ্বি-মাত্রিক ফিচার-লেংথ অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’র স্পেশাল স্ক্রিনিং করা হয় জাতীয় সংসদ ভবনের এলডি হলে। পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা।

 

  • সর্বশেষ