শিরোনাম
◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ◈ রিজার্ভ সামান্য কমলেও বাড়ছে রেমিট্যান্স ◈ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি ◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইকবালের পেছনে কারা আছে সেটা উদঘাটন করতে হবে- মেনন

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা যুবক ইকবাল হোসেনকে মানসিক ভারসাম্যহীন বা ‘ভবঘুরে’ আখ্যা দিয়ে তার অপরাধ বা পরিস্থিতিকে লঘু করে দেখার অবকাশ নেই।

[৩] শুক্রবার বরিশালের উজীরপুর উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ যুব মৈত্রীর উজীরপুর উপজেলার এক কর্মী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন রাশেদ খান মেনন।

[৪] তিনি বলেন, এখন দেখা যাচ্ছে, কোরআন অবমাননার সঙ্গে জড়িত ব্যক্তি হিন্দু নয়, মুসলমান। কিন্তু এখন আর তথাকথিত ধর্মপ্রেমীদের মুখে কথা নেই। আমরা প্রথম থেকে বলে এসেছি, সব ঘটনা পূর্বপরিকল্পিত। আটক ইকবালের পেছনে কারা আছে সেটা উদঘাটন করতে হবে।

[৫] মেনন বলেন, দেশের তরুণ সমাজ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছে, অথচ তাদের মধ্যেই এখন সাম্প্রদায়িক মানসিকতার বিকৃতি ঘটেছে। স্বাধীনতার পরে রাষ্ট্রীয় মদদে মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক বিভাজনের শুরু হয়, তাই আজ ফুলে-ফলে পল্লবিত হয়ে গোটা সমাজে ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ