শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে

স্পোর্টস ডেস্ক: [২] রাত পার হলেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে ক্যারিবিয়ানরা এগিয়ে বললেন উইন্ডিজ ক্রিকেটার স্যামুয়েল বদ্রি।

[৩] পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচই হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর ইংল্যান্ড ভারতের কাছে হেরে গেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছে। তারপরও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের এগিয়ে রাখছেন বদ্রি।

[৪] আইসিসির কলামে বদ্রি বৃহস্পতিবার লিখেছেন, আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ তাদের বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে, এটা হতে যাচ্ছে জিভে জল আনা ম্যাচ।

[৫] ক্যারিবিয়ান ক্রিকেটার আরো বলেছেন, ওই বছর সুপার টেনের প্রথম ম্যাচেও তারা ইংল্যান্ডকে হারিয়েছিল, যখন ক্রিস গেইল অসাধারণ সেঞ্চুরি করেছিল। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা আসলে বলতে হবে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে। ক্রিকবাজ, সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়