শিরোনাম
◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ১২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন কুঁড়িসহ শিশুতোষ অনুষ্ঠানগুলো আবারও চালু করা হবে: তথ্যমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] ড. হাছান মাহমুদ সংবাদপত্রগুলোতে শিশুদের জন্য বিশেষ পাতা প্রকাশেরও অনুরোধ জানান।

[৩] শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে শিশু সংগঠক, ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক ‘দাদু ভাই’র স্মরণ সভায় এসব বলেন তিনি।

[৪] শিশুদের প্রতিভা বিকাশের ক্ষেত্রগুলোতে কাজ করতে পারলে জঙ্গিবাদ কমে যাবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

[৫] তিনি বলেন, অনেকেই শিশু সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের বিকাশের জন্য কাজ করছেন কিন্তু শিশুদের জন্য এখন কাগজে তেমন কিছু দেখা যায় না।

[৫] ‘দাদু ভাই’ হিসেবে পরিচিতি পাওয়া শিশু সাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক রফিকুল হক গত ১০ অক্টোবর ৮৪ বছর বয়সে মারা যান। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়