শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুম্বাইয়ে ৬০তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ১ (ভিডিও)

জেরিন আহমেদ: [২] এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে কারি রোডের ‘আভিগ্না পার্ক’ নামের ওই ৬০ তলা ভবনের ১৯ তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া

[৩] প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আভিগ্না পার্ক অ্যাপার্টমেন্টের ১৯ তলায়। আগুন দ্রুত অন্যান্য তলায় ছড়িয়ে যাচ্ছে। ২৫ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ফায়ার সার্ভিসের ১২টি ইঞ্জিন।

[৪] খবরে আরও বলা হয়, আগুনের হাত থেকে বাঁচতে একজন বেলকনিতে অবস্থান নিয়েছিলেন। পরে হাত ফসকে সে সেখান থেকে পড়ে যায়। সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ফায়ার সার্ভিসের কর্মীরা অরুণ তিওয়ারি (৩০) নামের ওই বাসিন্দাকে কেইএম হাসপাতাসলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়