শিরোনাম
◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৯:৩৩ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারিতে বিশ্বে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়ে থাকতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কোভিডের কারণে বিশ্বজুড়ে ৮০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মী মারা গিয়ে থাকতে পারেন। কোভিড সব জায়গাতে ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যকর্মীদের মাঝে উদ্বেগ, ক্লান্তি-অবসাদ বেড়েছে। হ্রাস পেয়েছে কর্মক্ষমতা। বিবিসি

[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানায়, বিশ্বজুড়ে বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে বিশ্বের বিপর্যয়কর ক্ষতি হয়েছে। ধারণা করা হয়, বিশ্বে ১৩ কোটির কিছু বেশি মানুষ স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করে।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, বিশ্বের ১১৯টি দেশ থেকে পাওয়া তথ্যমতে, গড়ে ৫ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে দুই জনকে সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

[৫] টেড্রোস আরো বলেন, কোভিড ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদেরকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। একইসঙ্গে টিকা বণ্টনের ক্ষেত্রে অসমতা ও অস্বচ্ছতা দূর করতে হবে।

[৬] বিশ্ব স্বাস্থ সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ডা. ব্রুস আইলওয়ার্ড বলেন, এখনো বিশ্বের অনেক দরিদ্র দেশ করোনা টিকার কোনো ডোজ পায়নি। টিকার ডোজের মজুত না থাকায় টিকাদান কর্মসূচি শুরুই করতে পারেনি অনেক দেশ। টিকাবণ্টনের এই অবস্থার কারণে ২০২২ সালের মধ্যে পৃথিবী থেকে করোনা নির্মূল হবে না।

  • সর্বশেষ