শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে দুইদিনে সিনোফার্মের টিকা এলো ৭৫ লাখ

শাহীন খন্দকার:[২] স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো.মাইদুল ইসলাম প্রধান আরো জানান, সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকাবাহী ফ্লাইট চীন থেকে সিনোফার্মের টিকা দেশে এসেছে। তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

[৩] মো.মাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এ টিকা গ্রহণ করেন। তিনি বলেন, এর আগে, সোমবার (১৮ অক্টোবর) চীনের সিনোফার্ম থেকে করোনার ১০ লাখ ডোজ এবং নেদারল্যান্ডস থেকে দেশে আসে ১০ লাখ অ্যাস্টাজেনেকার টিকা। এর আগে, ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন।

[৪] তিনি বলেন, এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়