শিরোনাম
◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারো পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে লালবাগে মোটরসাইকেলে আগুন দিলো রাইড শেয়ারিং চালক

মাসুদ আলম: [২] বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশ জানায়, মোটরসাইকেল চালক ইলিয়াস মিয়ার আগে দুটি মামলা ছিলো। মামলাগুলো না ভাঙানোয় সার্জেন্ট আরও এক হাজার টাকা জরিমানা করলে কিছু দূর গিয়ে তিনি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

[৩] লালবাগ থানার ওসি এম এম মোরশেদ বলেন, মোটরসাইকেলচালক ইলিয়াস মিয়ার আগে কাপড়ের দোকান ছিলো। করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় কয়েক মাস আগে থেকে তিনি অ্যাপসে রাইড শেয়ারিং শুরু করেন। হতাশা ও রাগে তিনি ডিসকোভারি মডেলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

[৪] ফেসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে পলাশী এলাকায় বাইকার নিজের বাইকে আগুন ধরিয়ে দেন।

[৫] এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’র এক চালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়