শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ১২:৩৬ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালের সেই স্পিন বালকের ঘূর্ণিতে এবার মুগ্ধ শেন ওয়ার্নও (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : নিজ দেশের ক্রিকেটারদের মাঝে আলোচনায় না থাকলেও বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের নজর কেড়েছে বরিশালের বিস্ময়খ্যাত বালক ও লেগ স্পিন বোলার আসাদুজ্জামান সাদিদ।

ভারতের সাবেক ক্রিকেট মহাতারকা শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি শেয়ার করেছিলেন তার লেগ স্পিনের ভিডিও। এরপরই আলোচনায় আসে বালক সাদিদ।

তবে এবার সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাসে ভেসেছেন সাদিদের বোলিং দেখে। টুইটারে তার বোলিংয়ের ভিডিও নিজের ভেরিফাইড একাউন্ট থেকে শেয়ার করেছেন শেন ওয়ার্ন।

ক্যাপশনে সাদিদের প্রশংসা করে লিখেছেন, ‘ওয়াও, এটা আমি এই মাত্রই পেলাম। এটা কত ভালো! সে কে? অসাধারণ। এরকম দুর্দান্ত কাজ চালিয়ে যাও। বোলিং...’

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিদের লেগ স্পিন করার ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় লেগ স্পিনে ব্যাটসম্যানদের বোকা বানাচ্ছে সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলা এই ক্ষুদে ক্রিকেটারের বয়স মাত্র ৬ বছর। কিন্ডারগার্টেনের নার্সারি ধাপ পার করে সবেমাত্র ভর্তি হয়েছে ক্লাস ওয়ানে। বিদ্যালয়ের নাম উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়