শিরোনাম
◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৮:৫৬ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে ৭ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

[৩] উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা ও লংকারচর নামক স্থানের মধুমতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

[৪] আদালত সূত্রে জানা যায়, বুধবার (২০ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মধুমতী নদীতে পরিচালিত অভিযানে ৭ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় এই অভিযান চালানো হয়।

[৫] এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়