শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

মো. শাহজালাল: [২] নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ এলাকায় ট্রাকের ধাক্কায় কামরুজ্জামান কনক (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

[৩] বুধববার সকাল সাড়ে ৭ টার দিকে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ বাস স্ট্যান্ড এলাকায় বেপোরোয়া ট্রাকের (ঢাকা মেট্রো ট ২০-২৮৫৫) ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত কামরুজ্জামান কনক সোনারগাঁ উপজেলার পৌরসভা এলাকার গোয়ালদির বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে। নিহত কনক সোনারগাঁয়ের মদনপুরস্থ ফারিহা টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।

[৫] কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি সাজ্জাদ হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, মৃতের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক আটক আছে কিন্তু ড্রাইভার হেল্পার পালাতক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়