শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৮:১০ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার বিমানবন্দরে পিস্তলসহ যাত্রী আটক

আয়াছ রনি: [২] কক্সবাজার বিমানবন্দরে পিস্তলসহ এ এইচ এম সেলিম (৬৮) নামে এক যাত্রীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক।

[৪] তিনি জানান, মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রী এ এইচ এম সেলিম ব্যাগে পিস্তল নিয়ে বিমানবন্দরের বহির্গমন স্ক্যানিং পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়ে। এসময় কর্তব্যরত এপিবিএন সদস্যরা পিস্তলসহ তাকে আটক করেন।

[৫] পরবর্তীতে যাত্রী এ এইচ এম সেলিম তার পিস্তলের বৈধ লাইসেন্স প্রদর্শন করেন। কিন্তু তার কাছে পিস্তল আছে এই বিষয়টি তিনি বিমানবন্দরে প্রবেশ করার পর কাউকে জানাননি।

[৬] এসপি নাঈমুল হক জানান, এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য যাত্রী এ এইচ এম সেলিমকে কক্সবাজার সদর থানায় পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়