শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ১০:৪৬ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ১০:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কটল্যান্ডের জার্সি ডিজাইনার ১২ বছরের রেবেকা

স্পোর্টস ডেস্ক: [২] আইসিসি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর ম্যাচেই স্কটল্যান্ডের বাজিমাত। প্রথম রাউন্ডে বাংলাদেশকে ৬ রানে হারিয়ে মিশন শুরু স্কটিশদের। তবে মাঠের পারফর্ম্যান্সের বাইরেও স্কটল্যান্ড দল সুনাম কুড়াচ্ছে তাঁদের বিশ্বকাপের দারুণ জার্সি দেখিয়ে। স্কটল্যান্ডের বিশ্বকাপ কিট ডিজাইনার ১২ বছর বয়সী রেবেকা ডাউনিকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।

[৩] স্কটল্যান্ড ক্রিকেট আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক কিশোরী মেয়ে রেবেকা ডাউনিকে ধন্যবাদ জানায়। যিনি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের জার্সির ডিজাইনার। কিট ডিজাইনার রেবেকার ছবি পোস্ট করে স্কটল্যান্ড ক্রিকেট লিখেছে।

[৪] স্কটল্যান্ডের কিট ডিজাইনার। হ্যাডিংটন থেকে ১২ বছর বয়সী রেবেকা ডাউনি। তিনি টিভিতে আমাদের প্রথম গেমটি দেখছেন গর্বের সাথে। কারণ তাঁর নিজের ডিজাইন করা জার্সি পড়ে খেলছে স্কটিশ দল। আপনাকে আবার ধন্যবাদ, রেবেকা! ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়