শিরোনাম
◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ◈ চিনিযুক্ত পণ্যে কর কমানোর ভাবনা, স্বয়ংক্রিয় ট্যাক্স রিফান্ড চালুর পরিকল্পনা এনবিআরের ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গজারিয়ায় নৌ-পুলিশের বিশেষ অভিযানে ১১ জন জেলেসহ ১ টি ট্রলার আটক

নেয়ামূল হক: [২] মুন্সীগঞ্জের গজারিয়ায় নিষেধাজ্ঞার ১৬তম দিনে মেঘনা নদীর সীমান্তবর্তী ইসমানির চর, বলাকী চর, ষোলআনী ও চর ঝাপটার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাকি দিয়ে নদীতে মাছ শিকারের সময় গজারিয়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও উপজেলা মৎস কর্মকর্তার বিশেষ অভিযানে ৫ লাখ মিটার কারেন্ট জাল ১১ জন জেলে ও একটি মাছ ধরার ব্যবহৃত ট্রলার আটক করেছে গজারিয়ায় নৌপুলিশ।

[৩] গজারিয়া নির্বাহী মাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ জন জেলে ও গজারিয়া নৌ-পুলিশের অভিযানে ৮ জন মোট ১১ জেলেকে আটক করা হয়।

[৪] গজারিয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. আব্দুস সালামের নেতৃত্বে, গজারিয়ার সীমানা দিন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়েছি।

[৫] আটককৃত ১১জন জেলের মধ্যে ৮ জন জেলেকে সাত দিন করে জেল ও বাকি তিনজন কে বয়স কম হওয়ার কারনে তাদের পরিবারের লোকজনের উপস্থিতিতে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

[৬] উদ্ধাকৃত ৫ লাখ মিটার কারেন্ট জাল গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার বোরহান উদ্দিন এর উপস্থিতিতে গজারিয়া নৌ-পুলিশের ইনচার্জ মো. আব্দুস সালামের নেতৃত্বে আগুন দিয়ে ধ্বংস করা হয়। আটককৃত মাছ ধরার ব্যবহৃত ১টি ট্রলার গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়