শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বলিউডের ছবিতে বাঁধনের সঙ্গী কলকাতার শিলাজিৎ

জেরিন আহমেদ: [২] সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে আগেই টালিউডে পা রেখেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এবার টালিউড থেকে বলিউডে অভিনয়ে দেশীয় এই নায়িকা।

[৩] জানা গেছে, বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের হিন্দি সিনেমা ‘খুফিয়া’-তে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে।
নির্মাতা বিশাল ভরদ্বাজ ১৪ অক্টোবর দুপুরে ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, ‘সো ডেলাইটেড টু হ্যাভ দিস গর্জিয়াস অ্যাক্টর ফ্রম বাংলাদেশ।’ বাঁধন বর্তমানে রয়েছেন মুম্বাইয়ে। সেখান থেকে তিনিও নিশ্চিত করেছেন ছবিতে কাজের ব্যাপারে।

[৪] আরও জানা গেছে এই সিনেমায় যুক্ত হচ্ছেন কলকাতার গায়ক ও অভিনেতা শিলাজিৎ মজুমদার। সব ঠিক থাকলে ‘খুফিয়া’-য় গোয়েন্দার ভূমিকায় অভিনয় করবেন শিলাজিৎ। এছাড়া আনন্দবাজার অনলাইনকে এই গায়ক-অভিনেতা জানিয়েছেন, তিনি কাজটি করছেন। এর আগে গত রোববারে ফেসবুকে একটি ছবিও দেন শিলাজিৎ। দিল্লি বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তিনি। ছবি সম্বন্ধে লিখেছেন, ‘দিল্লি চলো’। সোমবার বৃষ্টিভেজা রাজধানীর ছবিও দেন ফেসবুকে। খবর, ছবির কাজের জন্য রোববার দিল্লি পৌঁছেছেন তিনি।

[৫] গত সোমবার ভোর থেকে তার অংশ ক্যামেরাবন্দি হবে। কিন্তু আবহাওয়া খারাপ। তুমুল বৃষ্টির কারণে এ দিন শ্যুটিং বাতিল হয়। বাঁধনের মতো শিলাজিতেরও এটি বলিউডে প্রথম অভিনয়। আনন্দবাজার পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়