শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আইএসআইকে টাইগার ফোর্স বানানোর চেষ্টা করছেন ইমরান খান: বিলাওয়াল ভুট্টো

ফাহাদ ইফতেখার:[২] রোববার করাচিতে পাকিস্তান পিপলস পার্টির(পিপিপি) এক সমাবেশে দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এ কথা বলেন। ডন

[৩] গোয়েন্দা সং¯থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে পাকিস্তানে বির্তক চলছে।

[৪] বিলাওয়াল বলেন, ইমরান খান দেশের সব প্রতিষ্ঠানকে তার দলের টাইগার ফোর্স বানানোর চেষ্টা করছেন। তিনি পার্লামেন্ট, সিনেট, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, পাঞ্জাব পুলিশ, পাঞ্জাবের আমলাতন্ত্রে আঘাত করেছেন।

[৫] গত বছর ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) মহামারি মোকাবেলায় করোনা রিলিফ টাইগার টাস্কফোর্স গঠন করে। করোনার বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় নির্দেশনা নিশ্চিতের লক্ষ্যে এটি গঠন করা হয়।

[৬] সেই টাস্কফোর্সকে উদ্দেশ্য করে বিলাওয়াল এসব মন্তব্য করেন। সম্পাদনা:সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়