শিরোনাম
◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতামূলক সভা

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের ভোটমারীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ভোটমারী রেলওয়ে স্টেশন চত্বরে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] লালমনিরহাট রেলওয়ে থানার ওসি বাহারুল ইসলাম বলেন, ‘চলতি বছর পাথর নিক্ষেপের অভিযোগে অনেক তরুণকে আটক করা হয়েছে। ট্রেনে পাথর নিক্ষেপে জড়িতদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাথর নিক্ষেপ রোধে ইতিমধ্যে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কেউ যদি পাথর ছোড়ার ছবি তুলে আমাদের পাঠাতে পারেন বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন, তাহলে আমরা সংবাদদাতাকে পুরস্কার দেব।

[৪] সম্প্রতি ঢাকা বিভাগে ৭৬ টি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেড়েছে। এতে ১৫ যাত্রী আহত হন। এর মধ্যে টঙ্গী ও ভৈরব এলাকা বেশি ঝুঁকিপূর্ণ। তেজগাঁও ও টঙ্গীতেও ট্রেনে পাথর ছোড়ার বহু ঘটনা ঘটে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলন্ত ট্রেনে ১১০ বার পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে ট্রেনের ১০৩ টি কাঁচ ভেঙেছে।

[৫] সচেতনতামূলক প্রচারাভিযানে উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলাম, এস আই সুলতান আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা মো. গোলাপ হোসেন, আলহাজ্ব আব্দুল জলিল মিয়া, ব্যবসায়ী আব্দুল লতিফ, ভোটমারী স্টেশন বুকিং এ দায়িত্বরত মো. আসাদুজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়