শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈলে বিদ্যুৎ স্পর্শে অটো চালকের মৃত্যু

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বৈদ্যুতিক স্পর্শে সাদ্দাম হোসেন (৩২) নামে এক অটো চালকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

[৩] মঙ্গলবার(১৯ অক্টোবর)সকালে উপজেলার বাজেবকসা বাজেবকসা ডাকটাটলি গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ৫নং বাঁচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ।

[৫] নিহত সাদ্দাম হোসেন ২ সন্তানের জনক। বাজেবকসা আমজুয়ান গ্রামের কাচামাল ব্যবসায়ী দবিরুল ইসলামের ছেলে।

[৬] পরিবারের স্বজনেরা জানান, রাতে অটো চার্জ দিয়ে ঘুমিয়ে যায় সাদ্দাম। প্রতিদিনের মতো সকালে অটো চার্জার থেকে খুলতে গেলে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তখন স্থানীয়রা অটো চালক সাদ্দামের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেন।

[৭] থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোনো অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া সাদ্দামের লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়