শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটে না আসলে এতোদিন হয়তো পেট্রোল পাম্পে কাজ করতাম: হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক : [২] সময়ের অন্যতম সেরা এই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ক্রিকেটার না হলে, হয়তো এখন বড়জোর গুজরাটের কোনো এক পেট্রোল পাম্পের কর্মচারী থাকতেন। এক সাক্ষাৎকারে এমন কথা নিজেই জানিয়েছেন তিনি।

[৩] হার্দিক বলেন, ক্রিকেটে অনেক কিছুই পরিবর্তন করে দেয়। আমি নিজেই তার উদাহরণ। আমি ক্রিকেটার না হলে এখন হয়তো পেট্রোল পাম্পে কাজ করতাম। অমিতাভ বচ্চন আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাই মুকেশ স্যার আমাদের ডেকেছিল। আমি বাবাকে সঙ্গে নিয়ে দেখা করতে গিয়েছিলাম। বাবা অনেক আনন্দিত ছিলেন। আমি দেখেছি, তিনি কান্না করেননি তারপরও চোখ দিয়ে পানি পড়ছিল।

[৪] আমাদের উন্নতি দেখে তিনি খুবই খুশি। কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি আমরা এই জায়গায় আসতে পারব। - ক্রিকইনফো

  • সর্বশেষ